October 9, 2026, 7:29 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

বসুন্দিয়ায় সেচ্ছাসেবী সংগঠন ( বিবেক) এর পক্ষ থেকে  কৃতি শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠিত ” 

অভয়নগর প্রতিবেদক

 যশোরের ‘  সেচ্ছাসেবী সংগঠন  বিবেকের  পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পহেলা জানুয়ারি    বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাব বসুন্দিয়ার হলরুমে  মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ৩ জন কৃতি  শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। এসময়,  বসুন্দিয়া থেকে ঢাকা মেডিকেলে স্থান করে দেওয়া মোঃ রাকিবুল ইসলাম এবং রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া ইমতিয়াজ আহমেদ জিম ও রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া মাহাথির আহমেদ পিয়াস-কে ফুল দিয়ে বরণের মাধ্যমে  এ সংবর্ধনা প্রদান করা হয়।  তাদের কে  সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং একটি মগ প্রদান করা হয়। অনুষ্ঠানে  বিবেকের উপদেষ্টা মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন, বিবেক’র সভাপতি ওবায়দুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক খন্দকার আসিফুর রহমান টনি,  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জনতা ব্যাংকের সাবেক এজিএম এম এ করিম, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর।  এসময় প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকবৃন্দ ও সংবর্ধিত তিন কৃতি ছাত্রের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। #



ফেসবুক কর্নার