April 26, 2026, 5:40 am
শিরোনাম :
বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

রায়গঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান হামলা, বৈষম্য বিরোধী ছাত্রনেতা কারাগারে

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে প্রেরন করেছে আদালত। সে চান্দাইকোনা ইউনিয়নের সিমলা বিশ্বাস পাড়ার রফিক বিশ্বাসের ছেলে।
কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রায়গঞ্জ আমলী আদালতে হাজির হয়ে ফাহিম বিশ্বাসসহ দুইজন জামিন আবেদন করেন।
শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আইভীন আক্তার আবেদন না মঞ্জুর করে ফাহিম বিশ্বাসকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। তার সহযোগী মোন্তাসিরকে জামিন দিয়েছেন। এরআগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও দোকান মালিককে মারধর করা হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগেও পুলিশ ঘটনার সাথে জড়িত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে



ফেসবুক কর্নার