November 23, 2026, 5:14 pm
শিরোনাম :
দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

পোরশার নিতপুর সীমান্তে চোরাকারবারীসহ ভারতীয় মহিষ আটক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পোরশার নীতপুর সীমান্তে এক চোরাকারবারী সহ একজোড়া ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির সদস্যরা। শুক্রবার সকাল আনুমানিক ৬টায় নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ইলিয়াস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভূট্টা পাড়া গ্রামের বালুভাঙ্গা মাঠে অভিযান পরিচালনা করে মিজাইল (৩৫)কে একজোড়া ভারতীয় মহিষসহ আটক করা হয়। আটক মিজাইল কালাইবাড়ি ভুট্টাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। মহিষসহ আটক মিজাইলকে শুক্রবার পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। যা চলমান থাকবে



ফেসবুক কর্নার