October 9, 2026, 11:34 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও (পরকালীন শান্তি) কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) মোংলা পৌর ও উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা আজ ঐক্যবদ্ধভাবে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি তৃণমূল নেতাকর্মীদের ধৈর্য ও সাহসের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মাহফিলে মোংলা পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা সহ প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রামপাল ও মোংলা এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে বেশ জোরদার হয়েছে, যা এদিনের উপস্থিতিতে প্রতিফলিত হয়।



ফেসবুক কর্নার