April 26, 2026, 7:09 am
শিরোনাম :
চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে

কালিগঞ্জে জামায়াত যুব ও ছাত্রশিবিরের প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ বনাম উপজেলা ছাত্রশিবিরের মধ্যে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।‌শুক্রবার (২ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ব্যাপক উত্তেজনা পুণ্য খেলায় ছাত্রশিবির দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ। বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও খেলোয়াড়সুলভ মানসিকতার বিকাশ ঘটে। এসব গুণাবলি ধারণ করেই একটি সুন্দর, মানবিক সমাজ গঠন সম্ভব। সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও সমাজ উন্নয়নে কাজ করতে হবে। কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ আবু সাদ, কালিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি শাহরিয়ার হোসেন, কালিগঞ্জ উত্তর অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের টিম সদস্য রফিকুল ইসলাম রেজা, মোঃ সিরাজুল ইসলাম, শেখ নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার