November 23, 2026, 5:28 pm
শিরোনাম :
ফটিকছড়িতে কলেজে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার করুণ মৃ*ত্যু

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে অগ্নিকাণ্ডে হায়া বিবি (৯০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
 শুক্রবার(০২ জানুয়ারি )সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুন আর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পলিথিন দিয়ে তৈরি ঝুপড়ি ঘরটি মুহূর্তেই আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, নিহত হায়া বিবির পৈতৃক বাড়ি বরিশাল জেলায়। তার পিতা মৃত জোনাব আলী। বিয়ের পর তিনি যশোরে বসবাস করলেও পরবর্তীতে সন্তানদের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে বাগেরহাটে তার বোনের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। জীবিকার তাগিদে তিনি ভিক্ষা করতেন এবং বোনের বাড়ির পাশে পলিথিনের তৈরি একটি ছোট ঝুপড়ি ঘরে থাকতেন।
ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার