April 26, 2026, 7:09 am
শিরোনাম :
চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে

যাচাই–বাছাইয়ে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ব্রাহ্মণবাড়িয়া

অভয়নগর প্রতিবেদক

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই–বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সংসদীয় আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার সমর্থনের স্বাক্ষর তালিকায় অনিয়ম ও ভুয়া স্বাক্ষরের প্রমাণ পাওয়ায় এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
‎শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এই সিদ্ধান্ত দেন। এদিন জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়। বাকি তিনটি আসনের যাচাই–বাছাই কার্যক্রম আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ‎ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ‎ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।
‎জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে যে এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে, তা যাচাই করে অনিয়ম পাওয়া গেছে। দৈবচয়নের ভিত্তিতে যাচাই করা হলে তালিকাভুক্ত একাধিক ভোটার তাদের স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ কারণে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়।
‎এদিকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে যাচাই–বাছাই হওয়া মনোনয়নগুলোর মধ্যে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
‎রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে



ফেসবুক কর্নার