April 26, 2026, 7:35 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) ব্যারিস্টার জমির উদ্দিন কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম, সাবেক মেয়র,জেলা  বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রদান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর বিএনপির১নং সদস্য শামসুজ্জামান বিপ্লব।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি কখনো অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। তার আদর্শই আমাদের চলার পথের প্রেরণা।”
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়



ফেসবুক কর্নার