April 26, 2026, 8:51 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃ*ত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মিনাজকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন গাজী (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৩ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাওখালী রিডা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ মিনাজকাটি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজে কালিগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও মরহুমের পরিবারের সদস্যরা।



ফেসবুক কর্নার