April 26, 2026, 8:49 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

তাহিরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

তাহিরপুর উপজেলায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আনিসুল হকের উদ্যোগে এবং তাহিরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলা বিএনপির কার্যালয়ে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে কোরআন তেলাওয়াত, খতম ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেত্রী খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়—তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাঁর কবর নূরে ভরিয়ে দেন এবং পরকালে মর্যাদা উন্নত করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কোরআন খতম ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার