March 10, 2026, 2:39 pm

লক্ষ্মীপুরে আসনে মনোনয়নপত্র যাচাই: ৬ প্রার্থীর বাতিল, ৩ জনের স্থগিত

অভয়নগর প্রতিবেদক

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং তিনজনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

‎মনোনয়ন যাচাইয়ে লক্ষ্মীপুর-১ আসনে মুসলিম লীগের প্রার্থী  রেজাউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।

‎লক্ষ্মীপুর-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন—‎গণঅধিকার পরিষদের আবুল বাশার,

এবি পার্টির কেফায়েত উল্যা এবং

‎বাংলাদেশ কল্যাণ পার্টির ফরহাদ মিয়া।

‎অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। এই আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়েছে।

‎এছাড়া বিভিন্ন অনিয়ম ও কাগজপত্রের ঘাটতির কারণে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তারা হলেন—

‎ইসলামিক আন্দোলন বাংলাদেশের **জাকির হোসেন (লক্ষ্মীপুর-১),

‎ইসলামিক আন্দোলনের হেলাল মিয়া (লক্ষ্মীপুর-২),

‎এবং লক্ষ্মীপুর-৩ আসনের এনপিপি প্রার্থী সামছুদ্দিন।

‎রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও ত্রুটি সংশোধন করতে পারলে স্থগিত প্রার্থীদের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

‎এদিকে মনোনয়ন যাচাই শেষে লক্ষ্মীপুরের তিনটি আসনেই নির্বাচনী তৎপরতা ও রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে



ফেসবুক কর্নার