March 10, 2026, 7:29 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

সুন্দরবনে হরিন শিকারের ফাঁ*দে আ*টকে পড়া বাঘ উ*দ্ধার 

অভয়নগর প্রতিবেদক

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে সংলগ্ন জয়মনি এলাকায় (৩ জানুয়ারী)  হরিণ শিকারের জন্য পেতে রাখা দড়ির ফাঁদে একটি বাঘ আটকা পড়ার খবর পাওয়া গেলে বন বিভাগ, ওয়াইল্ডটিম, সিপিজি,ভিটিআরটি, ডিসিটি, নৌ পুলিশ সহ স্থানীয় সকল লোকজন বাঘটিকে সংরক্ষণ করার জন্য রাতভর পাহারা দিয়ে রাখেন। সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটি এখন খাঁচায় বন্দি করে খুলনা নেওয়া হচ্ছে। এর আগে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল শরকিল খাল এলাকায় অসাধু শিকারীরা  হরিণ শিকারের উদ্দেশ্যে বনের সীমানায় ফাঁদ পেতে রেখেছিল। ভোরে লোকালয় সংলগ্ন বনে বাঘের গর্জন শুনে গ্রামবাসী এগিয়ে গেলে দেখতে পান, একটি পূর্ণবয়স্ক বাঘ শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকে আছে। বাঘটি নিজেকে মুক্ত করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে গেলেও সে নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি এবং প্রচণ্ড গর্জন করছে। বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। বাঘটি লোকালয়ের খুব কাছে হওয়ায় জয়মনি ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বনরক্ষী এবং  সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।খবর পাওয়ার পরপরই চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবং বনবিভাগের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বনবিভাগ সূত্রে জানানো হয়েছে:ট্রাঙ্কুলাইজার গান (অচেতন করার বন্দুক) ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছিলো।বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যেন উদ্ধারের সময় কোনো আঘাত না লাগে।করমজল বা কাছাকাছি কেন্দ্র থেকে বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বনবিভাগের উদ্ধারকারী দল বাঘটিকে বশে এনে ফাঁদ থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু  কাজ করেছেন এবং বিকাল ৩ টার দিকে বাঘটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তবে  ঘটনাস্থলে বনরক্ষী ও পুলিশের টহল জোরদার করা হয়েছিলো যাতে কোন আপত্তিকর ঘটনা না ঘটে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘ উদ্ধার টিমের মিজানুর রহমান ও আলম হাওলাদার বলেন” আমরা খবর শোনার সাথে সাথে বাঘটিকে সংরক্ষণ করার জন্য  আসি এবং বাঘ উদ্ধার করতে যে সব কার্যক্রম দরকার সেগুলো করেছি এবং আমরা সুন্দরভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছি।



ফেসবুক কর্নার