June 23, 2026, 9:44 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

স্ত্রীকে নিয়ে ক্যাফেতে গিয়ে বিপাকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। হায়দ্রাবাদের একটি ক্যাফেতে কফি পানে গিয়ে অনুরাগীদের বাঁধনহারা আবেগের মুখে পড়েন এই তারকা দম্পতি। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে, নিরাপত্তারক্ষীদের তোয়াক্কা না করেই সাধারণ মানুষ তাদের ঘিরে ধরে।

শেষ পর্যন্ত স্ত্রী স্নেহাকে ভিড় থেকে উদ্ধার করে নিরাপদে গাড়িতে তুলে দেন আল্লু। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ‘পুষ্পা ২’ সিনেমার কাজে ব্যস্ত থাকলেও সম্প্রতি অবসরে স্ত্রীকে নিয়ে সময় কাটাতে একটি ক্যাফেতে গিয়েছিলেন আল্লু অর্জুন।

তবে প্রিয় তারকাকে চোখের সামনে দেখে স্থির থাকতে পারেননি সেখানে উপস্থিত অনুরাগীরা। মুহূর্তের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা হিমশিম খেলে স্বয়ং আল্লু অর্জুন আসরে নামেন এবং সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের চাপে একপর্যায়ে স্নেহা রেড্ডি হেনস্তার শিকার হন। মানুষের ধাক্কাধাক্কিতে তিনি বিপাকে পড়লে আল্লু নিজেই হাত ধরে তাকে আগলে রাখেন এবং দ্রুত ভিড় কাটিয়ে ক্যাফে থেকে বেরিয়ে আসেন।

উল্লেখ্য,আল্লু অর্জুনের ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত বছর সিনেমার প্রচারে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটেছিল, যা নিয়ে আইনি জটিলতায় পড়তে হয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে নিধি আগরওয়াল ও সামান্থা রুথ প্রভুর মতো তারকারাও জনসমক্ষে গিয়ে শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হয়েছেন।



ফেসবুক কর্নার