October 10, 2026, 5:50 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খান জাহান আলী থানা বিএনপির নাগরিক শোকসভা

অভয়নগর প্রতিবেদক

খুলনা মহানগর খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ডে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের পরিচালনায়
প্রধান অতিথি অতিথি  কুয়েটের সাবেক ভিসি ড. মুহাম্মদ মাছুদ,বিশেষ আলোচক খুলনা ৩ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, কুয়েটের সাবেক প্রো ভিসি অধ্যাপক ডঃ মোঃ শরিফুল আলম, অধ্যাপক হাসান আলী, অধ্যাপক মাহামুদুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ইকবাল হোসেন মিজান, মোঃ আলমগীর হোসেন,রফিকুল ইসলাম শুকুর, মোঃ শহিদুল ইসলাম, মোল্লা সোলাইমান,জিহাদুল ইসলাম, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, শাম্মী চৌধুরী মলি, হাবিবুর রহমান বিপ্লব। নাগরিক শোকসভায় আরো উপস্থিত ছিলেন মোড়ল আতাউর রহমান, সাবিনা ইয়াসমিন,চমন আরা, আজমল হোসেন, শফিকুল ইসলাম,যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও এলাকাবাসী।এ সময় আলোচকবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও দেশ ও জাতির জন্য তার ত্যাগের মহিমা সম্পর্কে আলোচনা করেন। বেগম খালেদা জিয়ার জানাযায় এত বিপুল পরিমাণ লোকের উপস্থিতি দেশের ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে। দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান হাফিজী।



ফেসবুক কর্নার