October 10, 2026, 5:53 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

সোনাইমুড়ীতে কৃষকের ফসল ধ্বংসে ভেজাল সার বিক্রেতার অর্থদণ্ড

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় ভেজাল ও নকল সারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহফুজ বীজ বিপণী বিতান থেকে ১৩ বস্তা নকল ও নিম্নমানের টিএসপি সার জব্দ করা হয়। এ সময় নকল সার বিক্রি ও কৃষকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটির প্রোপাইটর মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল ও ক্ষতিকর সার বাজারজাত করা হচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত সারগুলো প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন আমিশাপাড়া এলাকার কৃষকরা। তবে তারা জানান, আরও কয়েকটি দোকানে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। স্থানীয় কৃষকদের অভিযোগ, সার সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে ভেজাল সার ব্যবসা বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল। অভিযানে স্থানীয় অনেক কৃষক ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

বিশেষ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন,
“কৃষক আমাদের অর্থনীতির প্রাণ। তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। সারের নামে বিষ বিক্রি করে যারা মাটির উর্বরতা ও ফসলের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার