April 24, 2026, 2:12 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

কালীগঞ্জে শ্রমিক ফেডারেশনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

Reporter Name

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন শাখার সভাপতি রফিক হাসান এবং পরিচালনা করেন সহ-সভাপতি সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক নলতা ইউনিয়ন আমির শহিদুল ইসলাম ঢালী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন টিম সদস্য আবু সাঈদ, ৬নং ওয়ার্ড সভাপতি প্রভাষক মামুন বিল্লাহ, সেক্রেটারি ক্বারী আব্দুস সবুর, শ্রমিক নেতা কাউসার আলী, আব্দুল গফুর, মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি শহিদুল ইসলাম ঢালী বলেন, “আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ — এই স্লোগানকে সামনে রেখে গ্রামগঞ্জের প্রত্যেক বাড়িতে আগামী নির্বাচনের দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে।”
সভায় আগামী নির্বাচনে সংগঠনের ভূমিকা, শ্রমিক অধিকার ও সংগঠনের সম্প্রসারণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



ফেসবুক কর্নার