October 10, 2026, 8:05 am
শিরোনাম :
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন

জয়পুরহাটে কনকনে শীত,দুর্ভোগে খেটে খাওয়া মানুষ 

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটে গত কয়েক দিনের টানা বৈরী আবহাওয়া কারণে জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়ছে।জয়পুরহাট ও আশপাশের এলাকার গত কয়েক দিন থেকে উওরের কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায়শীতের তীব্রতা  বেড়েছে।
কয়েক দিন যাবৎ সূর্যের দেখা মিলছে না। এতো বিপাকে পড়েছে কেটে খাওয়া মানুষসহ দিনমজুর।তীব্র শীতে কাপছে জয়পুরহাট সহ আশপাশের জেলা।সারা রাত বৃষ্টির মত ঝড়ছে কুয়াসা।হাড় কাঁপানো  শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা।
বৃহস্পতিবার(৮ জানুয়ারী)সকাল ৬ টায় জয়পুরহাটে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এ সময় বাতাসের আর্দ্রতার পরিমান ছিলো ১৬ শতাংশ।
জয়পুরহাটে বিকেলের পর সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশা ও হিমেল হাওয়ার বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
সকালে শীতের প্রকোপ বেশি হাওয়ার কারণে সব চেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে খেটে খাওয়া মানুষ সহ দিনমজুর। সকালে শীতের কারণে কাজে যেতে পারে না।
স্থানীয়  কয়েক জন লোককে জিজ্ঞাসা করলে তারা জানান,তীব্র শীতে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে।সকাল বেলা কাজে যেতে তাদের অনেক সমস্যা হয়।তারা সুস্থ হয়ে পড়ে।
উওর থেকে  থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধ্যা পযন্ত গরম কাপর ব্যবহার করছে স্থানীয়রা।ফুটপাতে ও গরম কাপড়ের বেচাকেনার ধুম পড়ছে।শীতের কারণে রাতে কাঁথা কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়ছে বলে জানান জয়পুরহাটবাসী



ফেসবুক কর্নার