April 27, 2026, 5:01 am
শিরোনাম :
নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য

গজারিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ হাজার কেজি জাটকা জব্দ

অভয়নগর প্রতিবেদক

 

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ১২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানের সময় ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা নিধন বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার