October 10, 2026, 8:08 am
শিরোনাম :
হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর

দীর্ঘ ৬৩ বছরের পুরাতন মসজিদ পুনঃনির্মানের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে দীর্ঘ ৬৩ বছরের পুরাতন একটি জামে মসজিদ নতুন করে নির্মানের লক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাসাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর মধ্যপাড়া জড়াশাহীবাগ জামে মসজিদে জুমআ নামাজ শেষে মসজিদ মাঠে সমাজবাসীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক আবু বকর খানশুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ড. রেজাউল করিম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. তৌফিক ইফতেখার খান শুর টিপু।
কমিটির সদস্য সচিব হেদায়েত আলী খানশুর শোভা জানান, প্রয়াত মণ্টুমিয়া চেয়ারম্যান ১৯৬২ সালে মসজিদের জন্য জায়গা বরাদ্দ দেন এবং স্থানীয়দের নিয়ে মসজিদটি নির্মানকাজ শুরু করেন। পরবর্তীতে স্থানীয়রা এটির পাকাকরণ কাজ শেষ করেন। সম্প্রতি মসজিদের জায়গা সংকট, দেয়াল, ছাদ, পলেস্তার খসেপড়াসহ বিভিন্ন সমস্যা শুরু হয়। এতে সমাজবাসী উদ্দ্যোগ নিয়ে পুরাতন মসজিদটি ভেঙ্গে তিনতলা বিশিষ্ট নতুন মসজিদ নির্মানের কাজ শুরু করেন।



ফেসবুক কর্নার