October 10, 2026, 10:10 am
শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের

রাজশাহাীতে র‍্যাবের অভিযানে লবণের ট্রাকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‍্যাব-৫ এর একটি চেকপোস্টে অভিযান চালিয়ে অভিনব কায়দায় লবণের ট্রাকে পরিবহনকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১২৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ দল পুঠিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। অভিযানকালে সন্দেহভাজন একটি লবণ বোঝাই ট্রাক তল্লাশি করে লবণের বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক, সহযোগী একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত ট্রাকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে এবং ভবিষ্যতেও র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-৫ এর কর্মকর্তারা।



ফেসবুক কর্নার