April 27, 2026, 7:07 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের শীতকালীন ভ্রমণ, কপোতাক্ষের তীর থেকে ফুলের রাজ্য গদখালি

অভয়নগর প্রতিবেদক

সারা দিনটি ছিল শুধুই আনন্দের। শীতকালীন ভ্রমণে সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের চোখে ধরা পড়ল নজরকাড়া সব দৃশ্য। সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সরব উপস্থিতিতে দিনটি অতিবাহিত হয়েছে এক দারুণ আনন্দঘন পরিবেশে।
সংগঠনের সভাপতি এস কে সিরাজ জানান, গত বৃহস্পতিবার কাক ডাকা ভোরে শ্যামনগর থেকে বাস যোগে এই আনন্দ যাত্রা শুরু হয়। সাতক্ষীরা শহর পার হয়ে তারা পৌঁছান যশোর জেলার কেশবপুরের বরেণ্য কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি গ্রামে। কপোতাক্ষ নদের তীরে কবির সেই পৈত্রিক বসতভিটা ও শৈশবের স্মৃতিঘেরা স্থানগুলো ঘুরে দেখেন তারা। কবির ব্যবহৃত সরঞ্জামাদি, পুরাতন বিলাসবহুল ভবন ও পুকুরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন সাংবাদিকরা।
এরপর বেলা সাড়ে ১১টায় তারা রওনা হন দেশের বৃহত্তম ফুলের রাজ্য যশোরের গদখালীর উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছাতেই চোখে পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দর্শনার্থী। স্থানীয় হোটেলে মধ্যাহ্নভোজ শেষ করে তারা প্রবেশ করেন সেই কাঙ্ক্ষিত ফুলের রাজ্যে। টিকিটের বিনিময়ে ভেতরে ঢুকতেই দেখা মেলে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপসহ শত প্রজাতির ফুলের সাজানো বাগান। তোরণ, টব ও রাস্তার দুপাশে সারিবদ্ধ ফুলের দৃশ্য আগতদের মুগ্ধ করে। সাংবাদিকরা জানান, গদখালি নামটির মতোই বাস্তবের এই ফুলের রাজ্য যে কারো মন ভালো করে দেওয়ার মতো।
বিকেলে শুরু হয় ভ্রমণের অন্যতম আকর্ষণ—মনোমুগ্ধকর লটারি প্রতিযোগিতা। সংগঠনের সভাপতি এস কে সিরাজের উপস্থাপনায় এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ মামুন, সহ-সভাপতি হাবিবুল্লাহ বেলালী ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লটারির আনন্দ আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সন্ধ্যায় বাড়ির পথে যাত্রা শুরু হলে বাসের ভেতরেই শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। প্রচার সম্পাদক রাইসুল মিথুন, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সদস্য রায়হান, রাকিবুল্লাহ সোহাগ, আলতাফ হোসেন, হযরত আলী, নুরুল হুদা ফায়াজি ও রায়হানুল ইসলামের সহযোগিতায় গান, গজল ও কৌতুকের আসর বসে। হাসি-গানে মেতে সবাই এক সময় ফিরে আসেন নিজ জনপদ শ্যামনগরে।
এদিকে ভ্রমণের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বর্তমানে যশোরের ঝিকরগাছার ইউএনও মোছাঃ রনি খাতুন ও তার সহকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। এ ধরনের সুন্দর ও শিক্ষণীয় স্থানগুলো পরিদর্শনের জন্য সকলকে আহ্বান জানান তারা।



ফেসবুক কর্নার