October 10, 2026, 2:18 pm
শিরোনাম :
শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা

অভয়নগর প্রতিবেদক

 

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক কমিটির প্রথম সভা শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টায় সংগঠনের অবস্থায়ী কার্যালয় পৌর শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, আহবায়ক কমিটির অন্যতম সদস্য লুৎফুর রহমান শাওন।
সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন, ছাতক উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন।
ছাতক উপজেলা প্রেসক্লাব এর কার্যকরি কমিটি গঠনের লক্ষে ২১ জানুয়ারী ২০২৬ ইং তারিখের মধ্যে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদনের আহবান করা হয়।
প্রসঙ্গত, গেল ৪ জানুয়ারি কাজী রেজাউল করিম রেজাকে আহবায়ক ও মো. খালেদ মিয়াকে সদস্য সচিব এবং সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিনকে সদস্য করে ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।



ফেসবুক কর্নার