October 10, 2026, 8:17 am
শিরোনাম :
চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এ ধরনের চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার