April 27, 2026, 7:06 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

মোংলায় মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনের লক্ষ্যে মাদক, নারী নির্যাতন, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী আইন-শৃঙ্খলা বিষয়ক এক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে মোংলা থানার আয়োজনে চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়।
 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রামপাল মোংলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রিফাতুজ্জামান রিফাত, বিশেষ অতিথি দেওয়ান মোঃ জিয়াউর রহমান আইসিটি অফিসার মোংলা, সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন,বিএনপি নেতা ফারুক হোসেন হাওলাদার, মোঃ কাজল খাঁন, অনন্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব হাওলাদার,
জামাত নেতা আনিছুর রহমান, বিএনপি নেতা জালাল মুছাল্লি, বিএনপি এসএম পলাশ, বিএনপি নেতা বাবুল হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা
 বৈঠকে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে জঙ্গীবাদ ও মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধি এবং সাধারণ জনতা অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব। কোনো প্রকার ইভটিজিং, নারী নির্যাতন বা সন্দেহভাজন কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে মোংলা থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ‘বিট পুলিশিং’ কার্যক্রমের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এই ধরণের ‘উঠান বৈঠক’ আয়োজন করা হচ্ছে।



ফেসবুক কর্নার