March 11, 2026, 8:05 am
শিরোনাম :
আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

হালুয়াঘাটে নিষিদ্ধ তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ নেতা

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক সময়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধূসর শহিদুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম (৪৩) উপজেলার উত্তর বাজার এলাকার বাসিন্দা এবং মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি অতীতে সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, গণঅভ্যুত্থানের পর অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে গেলেও শহিদুল ইসলাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এলাকায় সক্রিয় রয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি নিষিদ্ধ সংগঠন ও তাদের সহযোগী তৎপরতার সঙ্গে জড়িত থেকে গোপন বৈঠক, অর্থনৈতিক সহায়তা এবং নির্বাচনী সময় আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। সচেতন নাগরিকদের মতে, এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য হুমকি।
এ বিষয়ে শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী অস্থিতিশীলতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হবে এবং নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার