October 10, 2026, 9:26 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির এবং জয়পুরহাটের যুবদল নেতা ইয়ানূর হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি  জেলা বিএনপি অফিস থেকে  বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে মুসাব্বির ও ইয়ানূরকে হত্যা করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।



ফেসবুক কর্নার