November 24, 2026, 4:07 pm
শিরোনাম :
বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর

ছাত্রদলে যোগ দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীরা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল বেলায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে তারা ছাত্রদলে যোগ দেন।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহ-সভাপতি মোকাররম হোসেন আদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন – জুলাই গণঅভ্যুত্থান দেশের ছাত্র সমাজের সাহসী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ছাত্রদল সেই ঐতিহ্যকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ে আগামীতেও সক্রিয় ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নব যোগদানকারী শিক্ষার্থীরা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার