October 10, 2026, 10:11 am
শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক ও নগদ টাকাসহ ১০ মাদক কারবারি আটক

অভয়নগর প্রতিবেদক

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার রাত আনুমানিক ৭টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তল্লাশি অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টিরও বেশি শনাক্তহীন মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা টংগিবাড়ী উপজেলার চিহ্নিত অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানানো হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ টংগিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা বদ্ধপরিকর। অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার