April 27, 2026, 9:27 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

পুর্ব সুন্দরবনে অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ আটক ৩

অভয়নগর প্রতিবেদক

পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ির অভিযান চালিয়ে ১৪০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বন বিভাগ (১০ জানুয়ারি) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পালের নেতৃত্বে বনরক্ষীরা রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করেন এসময়ে জয়মনি এলাকায় থেকে কাঁকড়া গুলো গাড়িতে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৈদ্যমারি বাজার এলাকা থেকে তিনজনকে আটক করে বন বিভাগের সদস্যরা। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাইলতা ইউনিয়নের মোঃ জিন্নাত আলি শেখের পুত্র জাহাঙ্গীর শেখ (৪৬) জিয়া শেখ(৪৮), রামপাল উপজেলার বড় কাঠালিয়া এলাকার মোহাম্মদ আলি শেখের পুত্র মোঃ মোজাহিদ শেখ (৪২) বন বিভাগ সূত্রে জানানো হয়েছে একটি চৌকস দল এই অভিযান চালায়। এসময় চোরা শিকারীরা বনের নিষিদ্ধ এলাকা থেকে আহরণ করা ১৪০ কেজি কাঁকড়াসহ ধরা পড়েন। বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা  অসিত কুমার পাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে বনের অভ্যন্তরে অভিযান পরিচালনা করি। এসময় অবৈধভাবে আহরণ করা ১৪০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারী এই দুইমাস প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা বনের সম্পদ আহরণ করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান সব সময় অব্যাহত থাকবে। চাঁদপাই স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন” আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত কাঁকড়াগুলো এবং আটককৃত ব্যক্তিদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার