October 10, 2026, 9:32 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

ফরিদপুরে পাওয়া বোমাটি শক্তিশালী আইইডি, উদ্ধারের ২৪ ঘণ্টা পর করা হলো নিষ্ক্রিয়

অভয়নগর প্রতিবেদক

ফরিদপুরে পাওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা। তারা জানিয়েছে, বোমাটি রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল।
সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিষ্ফোরণ ঘটনায়। এসময় আশপাশে উৎসাহী জনতার ভিড় থাকলেও তাদের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

যখন বিষ্ফোরণ হয়, তখন প্রচণ্ড শব্দে আশপাশ কেঁপে ওঠে। ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় উঠে যায় বোমার অংশ গুলো।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথবাহিনী । উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। আর উদ্ধারের পরপরই থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।



ফেসবুক কর্নার