October 10, 2026, 11:38 am
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুর-৩ (সদর-রায়পুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট তিনবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ নির্বাচনী প্রচারণাকালে তিনি এক বৃদ্ধা নারীকে ৫০০ টাকা প্রদান করেন, যা সরাসরি ভোটার প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং অনেকে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এর আগেও একই প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, “একজন প্রার্থী বারবার আইন ভাঙলেও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব?”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এই নিরব ভূমিকা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিস বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার