October 10, 2026, 11:38 am
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

অভয়নগর প্রতিবেদক

কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৩ বিজিবি-র আওতাধীন সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে রবিবার ভোরে  নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে চোরাচালানের মা্লামাল আটক করা হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল তৈল, সেনসুডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিম সহ নানা ভোগ্য পণ্য।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার