October 10, 2026, 11:36 am
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপিলে সাতক্ষীরা- ৩ আসনে ডা: শহিদুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনে( ই সি )আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন গরিবের ডাক্তার খ্যাত সাতক্ষীরার গণমানুষের নেতা ও সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ- আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডাঃ শহিদুল আলম। রবিবার (১১ জানুয়ারি)  ৭১ থেকে ১৪০ নং আপিলের শুনানি অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসের অডিটোরিয়ামে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আপিল শুনানি চলে। উল্লেখ্য মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা বেগম তার মনোনয়নপত্র বাতিল করে। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তার প্রার্থিতা বহাল রাখে। ডাঃ শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পাওয়ায় এলাকায় তার নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে



ফেসবুক কর্নার