August 6, 2026, 3:17 pm
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ জমিয়তে উলামায়ে ইসলামের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু ভারতের সেলিব্রিটি ব্র্যান্ড শাহরুখ, শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

বড়াইগ্রামে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি,আতঙ্কে কৃষক

অভয়নগর প্রতিবেদক

 

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় গ্রামের একটি মাল্টা বাগানের ভেতরে স্থাপিত খুঁটি থেকে ৫ কেভিএ (কিলোভোল্ট অ্যাম্পিয়ার) ক্ষমতার ট্রান্সফরমারটি চুরি হয়।
চুরি যাওয়া ট্রান্সফরমারটি মাল্টা চাষি মিজানুর রহমান ওরফে মাল্টা মিজানের মালিকানাধীন বাগানে সেচ ও বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত হতো। সকালে বাগানে গিয়ে খুঁটি খালি দেখে বিষয়টি জানতে পারেন তিনি। এতে বাগানের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী থানায় একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই ইউনিয়নের কুমরুল গ্রামের বিভিন্ন কৃষি জমি থেকে একযোগে পাঁচটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল। ফলে সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে একাধিক জমিতে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।একটির পর একটি চুরির ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার