March 11, 2026, 10:10 am
শিরোনাম :
রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক  আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২

রৌমারীতে চলন্ত ট্রাক থেকে গাছের গুঁড়ি পড়ে অটোর ওপর, দুইজন গুরুতর আহত

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঢাকাগামী একটি ট্রাক থেকে গাছের গুঁড়ি পড়ে একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ার ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা বাজার এলাকা থেকে গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাজার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চলন্ত ট্রাক থেকে হঠাৎ একটি বড় গাছের গুঁড়ি খুলে পড়ে পাশে থাকা একটি অটোরিকশার ওপর আঘাত হানে। এতে অটোরিকশায় থাকা দুইজন গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত ব্যক্তিকে রৌমারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি সাময়িকভাবে জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইউএনও আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গাছের গুঁড়ি ও ভারী মালামাল পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, সঠিকভাবে মালামাল বেঁধে না নেওয়া এবং নিয়ন্ত্রণহীনভাবে ভারী গুঁড়ি পরিবহনের কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।



ফেসবুক কর্নার