November 24, 2026, 4:26 pm
শিরোনাম :
বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর

পুলিশ পরিচয়ে বিকাশে ১১হাজার টাকা নিয়ে উধাও থানায় সাধারণ ডায়েরি

অভয়নগর প্রতিবেদক

দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ক্যাম্পের পার্শ্বে মুদি দোকানদার রুভেল মোল্যার (৩৫) কাছ থেকে পুলিশ পরিচয়ে বিকাশে ১১,৪৮০টাকা নিয়ে উধাও হওয়ায় থানায় জিডি। সূত্রে জানা যায় গতকাল রবিবার(১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে রুভেল মোল্যা তার নিজ দোকানে অবস্থানকালীন অজ্ঞাতনামা এক ব্যক্তি সেনহাটি পুলিশ ক্যাম্পে নতুন যোগদানের পরিচয়ে তার 01905-453403 বিকাশ পার্সোনাল যার ট্যানজেকশন নং-DAB91KXYH9 নাম্বারে ১১,৪৮০(এগারো হাজার চারশত আশি) টাকা পাঠাতে বলে এবং টাকা ফেরত দেওয়ার কথা বললে যথারীতি দোকানদার তার বিকাশ পার্সোনাল 01790-569444 নাম্বার হইতে টাকা পাঠায়। পরবর্তীতে অজ্ঞাতব্যক্তির আর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি বলে রুভেল মোল্যা জানিয়েছেন। এ বিষয়ে রুভেল মোল্যা থানায় জিডি করে যার নং ৫৮১। দোকানদার রুভেল মোল্যা জিডিতে উল্লেখ করেন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে তার কাছ থেকে বিকাশে ১১হাটা ৪৮০টাকা নিয়ে নেয়। এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন বিষয়টি আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।



ফেসবুক কর্নার