August 6, 2026, 3:19 pm
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ জমিয়তে উলামায়ে ইসলামের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু ভারতের সেলিব্রিটি ব্র্যান্ড শাহরুখ, শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।
মেলার আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, কৃষিযন্ত্র, সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার