November 24, 2026, 4:47 pm
শিরোনাম :
পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ

দ্বৈত নাগরিকত্বে বাধা, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বহাল থাকল না

অভয়নগর প্রতিবেদক

 

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন আপিলেও বহাল রাখা হয়নি। নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখা হয়।

সোমবার (১২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে ফজলুল হকের আবেদন নামঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

শুনানি শেষে একেএম ফজলুল হক অভিযোগ করে বলেন, তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তিনি দাবি করেন, একই ধরনের দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, অথচ তার ক্ষেত্রে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটেনি।



ফেসবুক কর্নার