March 11, 2026, 11:11 am
শিরোনাম :
কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক  আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

নাসির নগরে একটি ভবন থেকে  সরকারি কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় এক বহুতল ভবন থেকে এক সরকারি কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাসির নগর উপজেলা সদরের কাচারি পাড়ায়।
পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার ১১ জানুয়ারি মধ্যরাতে নাসির নগর উপজেলা সদরের কাছারি পাড়ার একটি বহুতল ভবনে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূ।
নিহত ফারিয়া আক্তারের পরিবারের অভিযোগ তাদের স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব – কলহ  প্রায় সময় ই লেগে থাকতো, এবং তার স্বামী তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন।নিহত ফারিয়া আক্তার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চড়চাষি ইউনিয়নের আব্দুল রউফ মোল্লার মেয়ে। তার স্বামী সুজন সরকার। তিনি নাসিরনগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী।  তিনি দীর্ঘ দিন যাবৎ নাসির নগরে কর্মরত। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ফাজরা ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় ফারিয়া আক্তারের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে নাসির নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে হলে আমাদেরকে ময়নাতদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকার সাধারণ  জনগনের মনে প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি ই হত্যা, নাকি আত্মহত্যা।



ফেসবুক কর্নার