October 10, 2026, 3:57 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

ঝিনাইদহ কালীগঞ্জে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গতরাতে কালীগঞ্জের আশা ফার্মেসি ও গো হাটা মসজিদের সামনের দুটি মোদির দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল লুট করে নেয় বলে স্থানীয়রা জানান।

 

এর আগে, কয়েকদিন পূর্বে মাস্টারপাড়া এলাকায় সাবেক বিমান বাহিনীর এক কর্মকর্তার বাসার সিঁড়িঘরের টিন কেটে চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় শহরজুড়ে জনগণের জান-মালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয়রা দ্রুত পুলিশি টহল জোরদার ও দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার