November 24, 2026, 4:33 pm
শিরোনাম :
বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর

আশুগঞ্জ পুলিশের অভিযানে ইয়াবা, প্রাইভেটকার সহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

১২/০১/২০২৬ খ্রি. ১০:১৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী  করে ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মিজানুর রহমান (৩৩)
পিতা-নিয়ামত আলী
মাতা-ফরিদা বেগম
২. মোঃ আরজু আলম (৩৪)
পিতা-মৃত মনির উদ্দিন
মাতা-নূর জাহান বেগম
উভয় সাং-আলীপুর (পোষ্ট- সাচনা)
থানা-জামালগঞ্জ
জেলা-সুনামগঞ্জ।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।



ফেসবুক কর্নার