March 11, 2026, 11:31 am
শিরোনাম :
কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক  আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটি ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই কমিটি ৭৮ সদস্যবিশিষ্ট।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ঘোষণায় জানানো হয়, আগামী ০৬ (ছয়) মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আব্দুল হাকিমকে আহ্বায়ক, এজাজ হোসেন অন্তরকে সদস্যসচিব, রনক হাসান রনিকে মুখ্য সংগঠক এবং মেহেদি হাসান শুভকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব, ৯ জনকে সংগঠক এবং ২৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে ঝিনাইদহ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রসমাজের অধিকার ও ন্যায়ের প্রশ্নে কার্যকর ভূমিকা পালন করবে



ফেসবুক কর্নার