March 11, 2026, 1:03 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, দ্বিতীয়বার সরে দাঁড়ানোর ঘোষণা জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমার মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে ৩০ বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক  আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু

ঝিনাইদহে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে মাঝরাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এসময় বেশ কয়েকটি জায়গায় আধুনিক ডাস্টবিন বিতরণ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার পর থেকে জেলা শহরের বিভিন্ন মন্দির, হাসপাতাল, মাদ্রাসা সহ অন্তত ১৫টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ নিজ হাতে এসব কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সুবীর কুমার দাশ, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) আহমেদ সাদাত, সহকারী কমিশনার এসএম সাদমান উল আলম, তানভীর ইসলাম সাগর, রিমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শীতবস্ত্র বিতরণকালে জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ কবির সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাত ৯টার দিকে জেলা শহরের মদনমোহন মন্দিরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে রাতেই শহরের কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, কাঞ্চনপুর গ্রামের আল কোরআন একাডেমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আরাপপুর বাসস্ট্যান্ড, সুইপার কলোনি, নতুন হাটখোলা বাজারসহ ১৫টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ছাড়া কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, ২৫০ শয্যা সদর হাসপাতাল সহ ১৭টি স্থানে ৩০টি আধুনিক ডাস্টবিন বিতরণ করেন জেলা প্রশাসক।
শীতবস্ত্র ও ডাস্টবিন বিতরণকালে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, তীব্র শীতে আমাদের চারপাশে অসহায় ও ছিন্নমূল অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। এসব মানুষ যেন শীতের তীব্রতা থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারে, সেজন্যই আমরা রাতের বেলা সরেজমিনে গিয়ে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। জেলা প্রশাসনের এই উদ্যোগ চলমান থাকবে।



ফেসবুক কর্নার