April 27, 2026, 3:22 pm
শিরোনাম :
লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূঞাপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বেকারি পণ্য উৎপাদন করায় মালিককে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুর এক বেকারি থেকে স্বাস্থ্যসম্মত পরিবেশ না মেনে ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানের  মালিক আব্দুল হামিদকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সারে ৯ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী বিডিআর পাড়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে পরিচালিত এক যৌথ অভিযানে
‘আল্লাহ ভরসা’ বেকারিটির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় ক্রিম রোল, টোস্ট ও কেক তৈরির স্থানগুলোতে ময়লা, অপরিচ্ছন্নতা ও মারাত্মক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। খোলা পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহার ও পরিবেশগত অবহেলায় এসব পণ্য তৈরি হচ্ছিল বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে
বেকারি মালিক আব্দুল হামিদকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী মিনহাজ ও প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ-ই বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ মাহবুব হাসান জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও ভোক্তা প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।



ফেসবুক কর্নার