October 10, 2026, 1:39 pm
শিরোনাম :
ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ আটক ৪

অভয়নগর প্রতিবেদক

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের নিয়মিত অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত টাস্কফোর্স সদর মডেল থানাধীন পি.টি.আই বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয় মোসা: কিসমত আরা (৪৭), মোসা: নিসা বেগম (৩০), মো. জহুরুল ইসলাম (৩৫) ও মো. রহমত আলী (৪০)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ১০ গ্রাম ও তিন দফায় ২০ গ্রাম করে মোট গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তায়েফ উল্লাহ হুজাইফ শুনানি শেষে দণ্ড প্রদান করেন। প্রথম আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, দ্বিতীয় আসামিকে পাঁচ দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা এবং তৃতীয় ও চতুর্থ আসামিকে প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড ও দুইশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান



ফেসবুক কর্নার