November 24, 2026, 4:59 pm
শিরোনাম :
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ

রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে নওগাঁয় সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে নওগাঁয় সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তি মোড় মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে ঘণ্টাব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনূস আলী। এতে বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইবসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ মুসলমান। পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের ছুটি পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। রমজানে ক্লাস চালু থাকলে শিক্ষার্থীদের রোজা পালনে বিঘ্ন ঘটে। তাই এই মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনের সুযোগ দিতে হবে।
সমাবেশে বক্তারা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার দাবি জানানো হয়।
দাবি মানা না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।



ফেসবুক কর্নার