June 24, 2026, 12:33 pm
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

১৯৪৬ সালে ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন হ্যারি ট্রিম্যান

অভয়নগর প্রতিবেদক

১৯৪৬ সালে ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন হ্যারি ট্রিম্যান
আন্তর্জাতিক

১৯৪৬ সালে ১০০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। তিনি যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট ছিলেন।

তবে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কেনার দাবি অনেকেই নাকোচ করে দেন। কারণটা খুবই সহজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ডিকলোনাইজেশনের যুগে একটি দ্বীপ কেনার কথা বলাও বিপদ।

তবে আমেরিকা সেই সময়ে গ্রিনল্যান্ডের কিছু জায়গায় লিজ নিয়ে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের কথা বলে। কিন্তু স্বাধীন দেশের গোটা একটা বিশাল অঞ্চল একেবারে কিনে নেওয়া হবে, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের আগে কেউ আর উচ্চারণ করেননি।

অনেকের মনেই কৌতূহল, কেনো ট্রাম্প গ্রিনল্যান্ডের পেছনে পড়েই আছেন। এক কথায়, গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। আয়তন তুলনা করলে বাংলাদেশের থেকে প্রায় ১৫ গুণ বড় দ্বীপটি। প্রায় ৮০ শতাংশ বরফে ঢাকা গ্রিনল্যান্ডে বসবাসকারী মানুষ কম হলেও, দ্বীপটিতে রয়েছে অফুরন্ত মৎস্যসম্পদ, পৃথিবীর বিশুদ্ধতম পানি, বিরল প্রাণিবৈচিত্র্য এবং অনন্য প্রাকৃতিক সৌন্দর্য।

গ্রিনল্যান্ডে কম্পিউটার, স্মার্টফোন এবং ব্যাটারিচালিত গাড়ির জন্য প্রয়োজনীয় দুষ্প্রাপ্য খনিজ পদার্থের বিশাল মজুত রয়েছে। এছাড়াও রয়েছে ইউরেনিয়াম ও জিংক।

ট্রাম্প যদি গ্রিনল্যান্ড ক্রয় করতে সফল হন তাহলে শিল্পজাত খনিজ পদার্থের ওপর চীনের প্রাধান্য রুখে দেওয়া যাবে বলে ধারণা বিশ্লেষকদের।



ফেসবুক কর্নার