March 7, 2026, 6:40 am

যশোর এ্যাডমিনের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ

Reporter Name

 যশোর প্রতিনিধি—
যশোরের বসুন্দিয়ায় তালুকদার গ্রুপের প্লাস্টিক কারখানার প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) আলামিন মাসুদের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও রাসুলুল্লাহ (সঃ)-কে কটূক্তির অভিযোগ উঠেছে। স্থানীয় একটি মসজিদের ইমাম মোঃ মুরসালিন এ ঘটনায় ১১ নভেম্বর যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধর্মপ্রাণ মুসলিমরা অভিযুক্তের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগে জানা গেছে, আলামিন মাসুদ দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি ৮ নভেম্বর অফিসে সহকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র প্রতিবাদ জানিয়ে ৯ নভেম্বর যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া-ঘুনী এলাকায় ফ্যাক্টরির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
এ সময় বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও চাকরিচ্যুত করার দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে সকলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। অভিযুক্ত আলামিন মাসুদ চট্টগ্রামের খুলশী থানার উত্তর লালখান বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতা আবেদ আলী ও মাতা মনোয়ারা বেগম।



ফেসবুক কর্নার