November 19, 2026, 3:32 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, বাতিল ৮ হাজারের বেশি ফ্লাইট

অভয়নগর প্রতিবেদক

হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় কাপছে খোলা আকাশের নিচে বাস করা মার্কিনিরা। দক্ষিণ-পূর্বাঞ্চলের আর্কটিক থেকে বয়ে আসা হিম শীতের আগ্রাসনে যুক্তরাষ্ট্রজুড়ে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের অনেক নিচে। তীব্র তুষারঝড়ে এরইমধ্যে বাতিল হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট। শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল থেকে পূর্ব উপকূল, সবখানেই তীব্র শৈত্যপ্রবাহ। এরইমধ্যে শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সতর্কতার আওতায় পড়েছে ১৫ কোটির বেশি মানুষ।

ঝড় মোকাবেলার প্রস্তুতি চলছে সবখানেই। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে, তুষারঝড়ের কারণে যাতায়াত করা বিপজ্জনক; বিদ্যুৎ বিভ্রাট এবং প্রাণঘাতী উইন্ড চিল পরিস্থিতি তৈরির শঙ্কাও রয়েছে। বিদ্যুৎ গ্রিডের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো। সুপারস্টোর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে সাধারণ মানুষ।

তুলসা ডে সেন্টারের পরিচালক জশ স্যান্ডার্স বলেন, তাপমাত্রা যখন শূন্যের নিচে নামে, তখন প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া মানুষকে নিরাপদ রাখা প্রায় অসম্ভব।

এই পরিস্থিতিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা গৃহহীনরা। তাদের সুরক্ষায় জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে। মানুষদের আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ। খোলা আকাশের নিচে থাকা মানুষদের খুঁজে বের করতে ছুটছেন আউটরিচ কর্মীরা।

ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেসের পরিচালক র‍্যাচেল পিয়ের বলেন, আমাদের কাছে পর্যাপ্ত আশ্রয় আছে। লক্ষ্য একটাই, কেউ যেন এই ঠান্ডায় ঝুঁকিতে না থাকে। ওয়াশিংটন ডিসিতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১,৭০০টি আশ্রয় বেড। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যে। পূর্বাভাস বলছে ডিসি, নিউইয়র্ক ও বোস্টনের কিছু এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।



ফেসবুক কর্নার