July 17, 2026, 11:30 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

জনগণ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে- মিয়া গালাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

 বাংলাদেশের জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারি সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গালাম পরওয়ার রবিবার সকাল ৮টায় ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল ও কলেজ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনোত্তর কর্মী সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময় দেশের পুনর্নির্মাণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য নির্বাচনের আয়োজন করা হয়েছিল। দলীয় হিসেবে তুলনায় কম আসন পেয়ে হতাশ নয়, জনগণ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে। তিনি ভোটের ফলাফলে ইঞ্জিনিয়ারিং ও সময়োপযোগী প্রকাশের কারণে কিছু দোষ থাকতে পারে, তবে তা স্থায়ীভাবে দলের মনোবল ক্ষুণ্ণ করতে পারবে না।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মিয়া গালাম পরওয়ার বলেন, নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের জুলুম ও হুমকি, সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, তা বন্ধ করা প্রয়োজন। তিনি বিএনপি ও অন্যান্য পক্ষকে সতর্ক করে বলেন, যদি সহিংসতা বন্ধ না হয়, তবে জনগণের সমর্থন নিয়ে দলের কর্মীরা আন্দোলন গড়ে তুলবে। এছাড়া তিনি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্যবদ্ধ থাকা এবং ধৈর্য্য ধারণের আহ্বান জানান।
তিনি পুনর্গণনার বিষয়েও মন্তব্য করেন। বলেন, নির্বাচনী কর্মকর্তাদের মাধ্যমে পুনর্গণনার ব্যবস্থা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে প্রয়োজনীয় রায় নিশ্চিত হবে। তিনি দলের সকল কর্মীকে জানান, ক্ষমতা গ্রহণ বা নির্বাচনে পরাজয় হতাশার বিষয় নয়, বরং সঠিক মনোবল ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা দলের জন্য গুরুত্বপূর্ণ। সমাবেশ শেষে নেতাকর্মীরা পুনরায় শৃঙ্খলা ও ধৈর্য্য ধারণের প্রতিশ্রুতি দেন।



ফেসবুক কর্নার